Skip to main content

Featured

শিকার রোহিত, গিল ও কোহলি, সকালের সেশনে হাসানের হাসি

  ক্রিকেটের মাঠে রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলির ব্যাটিং আর হাসান আলির হাসি—এমন দৃশ্য সবসময়ই মুগ্ধকর। সকালে সেশনে যখন রোহিত ও গিল রান তুলছিলেন, তখন কোহলির উপস্থিতি এক ভিন্ন রকমের শক্তি যোগায়। হাসান আলির হাসি যেন সব চাপের মধ্যে একটু হালকা মুহূর্ত সৃষ্টি করে। এই তিনজনের মধ্যে টিম স্পিরিট আর একে অপরের প্রতি সমর্থন খেলা দেখতে আরও মজাদার করে তোলে। মাঠে তাদের হাসি-ঠাট্টা এবং খেলার মানসিকতা সব কিছুই ক্রিকেটের সৌন্দর্য বাড়ায়।  চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতের এই ভাঙন সত্যিই হতাশাজনক। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করতে পারল না দল। ৪৩ ওভারে ১৪৮ রানে ৬ উইকেট হারানো মানে চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।  ভারতের ব্যাটসম্যানদের কাছে প্রত্যাশা ছিল আরও ধারাবাহিকতা এবং দৃঢ়তা দেখানোর, কিন্তু সময়ের আগেই উইকেট বিলিয়ে দেওয়ার ফলে পরিস্থিতি এখন খুবই কঠিন। এখন ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে যাদের হাতে এখনও উইকেট আছে। আশা করা যাচ্ছে, তারা যেন নিজেদের সামলিয়ে পরবর্তী সেশনে দলের স্কোর বাড়াতে পারে।  Keywords ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ  নেই ৬ উইকেট ভার...

হযরত মুহাম্মদ (সাঃ) এর একটি ঘটনাঃ-

অবশ্যই চোখের পানি পড়ার মতোঃ-
তিনদিন হলো হযরত মুহাম্মদ (সাঃ) মদিনাতে নেই । কেউ জানেনা রাসূল (সাঃ) কোথায় গেলেন । ওমর ফারুক (রাদীঃ) মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, “যদি রাসূল (সাঃ)-র কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না।“ এদিকে আবু বকর (রাদীঃ) বললেন,
থামো ভাই চল বিশ্বনবী-র তালাস করি । দুই জনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন । মরুভূমি পেরিয়ে পাহাড়ী এলাকায় আসলেন । একটু দূরে দেখলেন একজন রাখাল দাড়িয়ে আছে । আবু বকর (রাঃ) ও ওমর ফারুক (রাঃ) রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) কে দেখেছ ? ?
রাখাল উত্তরে বলল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) কে চিনিনা এবং আপনাদেরকেও চিনিনা ।
তবে ঐ পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন
আবু বকর (রাঃ) ও ওমর ফারুক (রাঃ) বুঝতে বাকি নেই, উনারা বুঝে নিলেন ঐ লোক আর কেউ না দয়াল নবীজি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) ।
রাখাল আবার বলল লোকটির সাথে সাথে আমার সব উঠ, ভেড়াগুলোও কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে । আপনারা উনাকে নিয়ে যান তা নাহলে আমার সব উঠ, ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে ।
আবু বকর (রাঃ) ও ওমর ফারুক (রাঃ) পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদা-রত অবস্থায় ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন । নবীজির কষ্টে আবু বকর (রাঃ) বললেন ইয়া রাসুলুল্লাহ আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মাতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান ।
নবীজি মাথা উঠাননি । এবার ওমর ফারুক (রাঃ) বললেন ইয়া রাসুলুল্লাহ আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম । নবীজি মাথা উঠাননি । আবু বকর (রাঃ) বললেন ওমর কাজ হবে না রাসুলুল্লাহ (সাঃ)-কে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবে । তারা দুই জনে মদিনার দিকে ছুটছেন, পথে হযরত আলী (রাদীঃ) এর সাথে দেখা ।
আবু বকর (রাঃ) ও ওমর (রাঃ) বললেন সামনে গিয়ে লাভ নেই, রাসুলুল্লাহ (সাঃ)-কে শান্ত করতে ফাতেমাকে লাগবে ।
এবার তিন জনে ফাতিমার বাড়ির সামনে আসলেন আলী (রাদীঃ) ফাতেমা (রাঃআনহা)-কে ডাক দিলেন, ফাতেমা বাইরে আসেন স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন, তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে ? আলী (রাদীঃ) বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না ।
ফাতেমা দৌড়ে গেলেন । রাসূল (সাঃ)-র কাছে গিয়ে বলছেন আব্বাজান আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন । কিন্তু আজ তিন দিন হল আপনার কোন খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন ? নবীজি তাও মাথা উঠাননি ।
ফাতেমা (রাঃ) বললেন আব্বাজান আমি আপনার ফাতেমার সকল নেকী আপনার উম্মাতকে দিয়ে দিলাম । নবীজি মাথা উঠাননি । রাসূল (সাঃ) এর দুই পাশে হাসান, হুছাইন দাড়িয়ে বলতেছেন নানাজান উঠেন, নানাজান উঠেন । রাসূল (সাঃ) মাথা উঠাননি ।
হঠাৎ ফাতেমা (রাঃ আনহা) বলে উঠলেন
“আব্বাজান আপনি উঠেন আমি আপনার উম্মতের জন্য আমার হাসান, হুছাইনকে কুরবানী করে দিলাম ।“
"আল্লাহ্ আকবার" "আল্লাহ্ আকবার"
"আল্লাহ্ আকবার" ।
এবার হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) মাথা উঠালেন আর বললেন ফাতেমা তুমি যে দোয়া করেছ আমার আল্লাহ্ রাব্বুল আল-আমিন তোমার দোয়া কবুল করেছেন ।
মহানবী-রাসূল (সাঃ), সাহাবিদের রক্ত ঝরানোর কারনেই সেই দ্বীন আজ আপনার আমার কাছে আসতে পেরেছে ।
আসুন আল্লাহ্ তায়ালারা হুকুমগুলো রাসূল (সাঃ)-র তরীকায় পালন করার চেষ্টা করি । আমিন

Comments