Skip to main content

Featured

শিকার রোহিত, গিল ও কোহলি, সকালের সেশনে হাসানের হাসি

  ক্রিকেটের মাঠে রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলির ব্যাটিং আর হাসান আলির হাসি—এমন দৃশ্য সবসময়ই মুগ্ধকর। সকালে সেশনে যখন রোহিত ও গিল রান তুলছিলেন, তখন কোহলির উপস্থিতি এক ভিন্ন রকমের শক্তি যোগায়। হাসান আলির হাসি যেন সব চাপের মধ্যে একটু হালকা মুহূর্ত সৃষ্টি করে। এই তিনজনের মধ্যে টিম স্পিরিট আর একে অপরের প্রতি সমর্থন খেলা দেখতে আরও মজাদার করে তোলে। মাঠে তাদের হাসি-ঠাট্টা এবং খেলার মানসিকতা সব কিছুই ক্রিকেটের সৌন্দর্য বাড়ায়।  চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতের এই ভাঙন সত্যিই হতাশাজনক। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করতে পারল না দল। ৪৩ ওভারে ১৪৮ রানে ৬ উইকেট হারানো মানে চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।  ভারতের ব্যাটসম্যানদের কাছে প্রত্যাশা ছিল আরও ধারাবাহিকতা এবং দৃঢ়তা দেখানোর, কিন্তু সময়ের আগেই উইকেট বিলিয়ে দেওয়ার ফলে পরিস্থিতি এখন খুবই কঠিন। এখন ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে যাদের হাতে এখনও উইকেট আছে। আশা করা যাচ্ছে, তারা যেন নিজেদের সামলিয়ে পরবর্তী সেশনে দলের স্কোর বাড়াতে পারে।  Keywords ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ  নেই ৬ উইকেট ভার...

ইসলামে নারীর মর্যাদা পুরুষের অধিকার সমান।

ইসলামে নারীর মর্যাদা অনেক উপরে। ইসলামে নারির চেয়ে পুরুষের অধিকার বেশি বলে অনেকেই মনে করেন। আসলে ইসলামে নারী ও পুরুষের অধিকার সমান। কিন্তু সেটা এক এক ক্ষেত্রে এক এক রকম, গড়ে সমান। যেমন বাবার চেয়ে মায়ের সম্মান ৩গুন বেশি। কিন্তু ইসলাম নারিকে অধিকার ও মর্যাদা প্রদান করে সম্মানিত করেছে, এটা অনেকেই মানতে চায় না। তাই মুলত আজকের লেখা ।
মহান আল্লাহ পবিত্র কোরআনের এরশাদ করেন:
وإذا بشر إحدهم بالأنثى ظل وجهه مسودا و هو كظيم، يتوارى من القوم من سوء ما بشر به, أيمسكه على هون أم يدسه في التراب, ألا ساء ما يحكمون
অর্থ: আর যখন তাদের কাউকে কন্যাসন্তান জন্মের সংবাদ দেয়া হতো তখন দুশ্চিন্তায় তার মুখ কালো হয়ে যেতো, আর বিষাদে আচ্ছন্ন হয়ে থাকতো। ঐ জঘন্য খবরের কারণে মানুষের কাছ থেকে সে মুখ লুকিয়ে ফিরতো। (আর দিশেহারা হয়ে ভাবতো যে কী করবে সে?) লাঞ্ছনা সহ্য করে তাকে রেখে দেবে, না মাটিতে পুতে ফেলবে। কত মন্দ ছিলো তাদের এ মনোভাব! (সূরা নাহল : ৫৮)
ইসলাম আসার পূর্বে সমাজে নারীর অবস্থা কিরূপ ছিলাে:
ইসলাম আসার আগে আরব দেশের সমাজে নারীর কি অবস্থা ছিল তা আশা করি আমাদের সকলের জানা আছে । আরব জাহিলিয়াতের সমাজে আছে নারীর প্রতি নিষ্ঠুরতা ও নির্মমতার মর্মন্তুদ ইতিহাস। শুধু এইটুকু উল্লেখ করাই যথেষ্ট যে, কন্যাসন্তানের জন্মকে তখন মনে করা হতো চরম কলঙ্কের বিষয়। এমন অনেক ঘটনাও আমরা পড়েছি যে কিভাবে নিষ্ঠুর ভাবে কন্যা সন্তানদের হত্যা করা হত ।
সেখানে নারীর জন্মগ্রহণই ছিলো অপরাধ, আর বেঁচে থাকা ছিলো আরো বড় অপরাধ। তাই অধিকাংশ সময় জন্মদাতা পিতা কন্যাসন্তানকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিতো এবং নিজের হাতে জ্যান্ত দাফন করে ফেলতো। অসহায় মায়ের বাধা দেয়ার কোন অধিকার ছিলো না। তাই কন্যাসন্তান জন্ম দেয়ার আশঙ্কায় মা ভুলে যেতো তার প্রসববেদনা। অস্থির পেরেশান হয়ে শুধু ভাবতো পিতার নিষ্ঠুরতা থেকে কীভাবে সে বাঁচাবে তার সন্তানকে? কোথায় কীভাবে লুকাবে সে তার কলিজার টুকরোকে?
কোরআনে অত্যন্ত নিষ্ঠুর ভাষায় এই প্রথার নিন্দা করে বলা হয়েছে:
وإذا الموؤودة سئلت0 بأي ذنب قتلت0
অর্থ: আর যখন জ্যান্ত দাফনকৃত কন্যাকে জিজ্ঞাসা করা হবে যে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো (তখন কী জবাব দেবে তোমরা?) (সূরা আত-তাকভীর : ৮ ও ৯)
আবার, গ্রীক ও রোমান সমাজে নারীকে মনে করা হতো সকল অনিষ্টের মূল এবং সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। পরিবারে মা, বোন, স্ত্রী ও কন্যা কোন নারীর মর্যাদাই দাসীর চেয়ে বেশী ছিলো না। নারী ছিলো বাজারে বেচা-কেনার পণ্য। পরিবার-প্রধান যে কোন নারীকে বাজারে বিক্রি করতে পারতো। কারণ, আইনগতভাবেই নারী ছিলো পরিবারের অস্থাবর সম্পত্তি।
বিবাহের ক্ষেত্রে নারীর নিজস্ব কোন ইচ্ছা বা অধিকার ছিলো না। পরিবারের প্রধান পুরুষ যে স্বামী নির্বাচন করতো তাকেই গ্রহণ করতে নারী বাধ্য ছিলো।
প্রত্যেক ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে, এটাই প্রকৃতির অমোঘ বিধান। সে হিসাবে গ্রীক ও রোমান উভয় সভ্যতারই শেষ দিকে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিলো। নারীসমাজ বাঁধভাঙ্গা জোয়ারের মত উশৃঙ্খল হয়ে উঠলো এবং সমাজের সর্বত্র নগ্নতা ও যৌননৈরাজ্য ছড়িয়ে পড়লো, যার অনিবার্য ফলরূপে গ্রীক ও রোমান সভ্যতা বিলুপ্ত হয়ে গেলো।
“তুরস্কের সুপ্রসিদ্ধ নারী বুদ্ধিজীবী খালিদা এদিব খানম গ্রীক ও রোমান সভ্যতায় নারীর লাঞ্ছনা সম্পর্কে ‘তুরস্কে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব’ নামক গ্রন্থে অত্যন্ত বিশদ আলোচনা করেছেন।”
ইহুদি ও খৃস্টধর্ম আল্লাহর প্রেরিত জীবন বিধান ছিল । কিন্তু মহানবি হযরত মুহাম্মদ (স.) এর জন্মের অনেক পূর্বেই তারা ধর্ম থেকে দূরে সরে যায় । তারা নারীকে অভিশপ্ত মনে করে, কারণ তাদের ধারণায় আদমকে ভ্রষ্ট করার জন্য শয়তান হাওয়াকেই অস্ত্ররূপে ব্যবহার করেছিলো। তাদের উভয়ের বিশ্বাস ছিলো যে, স্ত্রীলোক স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ তার মধ্যে মানবাত্মা নেই। এই বিশ্বাসের ভিত্তিতেই ৫৮৬ খৃস্টাব্দে ফ্রান্সে এক ধর্মসম্মেলনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো যে, স্ত্রীলোককে মানুষ বলা তো যায়, তবে তাকে শুধু পুরুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে।

Comments